প্রিন্ট এর তারিখঃ May 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 21, 2026 ইং
সীতাকুণ্ডে রেললাইনের পাশে মিলল অজ্ঞাতনামা ব্যক্তির লাশ

নিউজ ডেস্ক (চট্টগ্রাম)
চট্টগ্রামের সীতাকুণ্ডে রেললাইনের পাশ থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২১ মে) সকালে সীতাকুণ্ডের বাড়বকুণ্ড মুছা কলোনি এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) দীপক দেওয়ান জানান, রেল লাইনের পাশে এক ব্যক্তির লাশ পাওয়া গেছে। এখনও পরিচয় শনাক্ত হওয়া যায়নি। সুরতহাল শেষে লাশ উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। ধারণা করছি, সকালে কোনো একসময় ট্রেনের ছাদ থেকে পরে লোকটি মারা গেছেন। শরীরে মারাত্মক কোনো ক্ষতচিহ্ন নেই। তবে নাক-মুখে আঘাতের চিহ্ন রয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চট্টগ্রামপোস্ট